আগে ভারতের ভিসার জন্য আবেদন করলে চারটা পোর্ট ডিফল্ট হিসেবে পাওয়া যেতো। অর্থ্যাৎ যে ভিসাই থাকুক না কেন, এ চারভাবে ভারত যাওয়া যেতো। এ চারটি ছিলো বাই এয়ারে ভারতের যেকোন এয়ারপোর্ট, বাই রোডে হরিদাশপুর (বাংলাদেশ অংশে বেনাপোল), বাই রোডে গেদে (বাংলাদেশ অংশে দর্শনা), বাই ট্রেন গেদে (মৈত্রী এক্সপ্রেস)।
কিন্তু বর্তমানে ডিফল্ট পোস্ট দিচ্ছে বাই এয়ার (ভারতের যে কোন এয়ারপোর্ট), বাই রোড হরিদাশপুর (বাংলাদেশ অংশে বেনাপোল), বাই রোড আগরতলা (বাংলাদেশ অংশে আখাউড়া) ও বাই ট্রেন/রোড গেদে (মৈত্রী এক্সপ্রেসে ট্রেনে অথবা দর্শনা হয়ে গেদে .থেকে ট্রেনে কলকাতা)।
এর অর্থ আপনি যে পোর্টের ভিসার জন্য আবেদন করবেন সেখানে লেখা থাকবো বাই রোড (সেই পোর্টের নাম, যেমন ধরুন চেংড়াবান্দা)। এছাড়া আরেকটা লাইনটা লেখা থাকবে: No restriction on entry/exit By Air/ICP Haridaspur/ Agartala and Gede । যেভাবে লেখা থাকবে সেটার যে কোন পোর্ট দিয়ে ভারতে ঢুকে অন্য যে কোন পোর্ট দিয়ে বের হতে পারবেন। যেমন চেংড়াবান্দা (বুড়িমারী) দিয়ে ঢুকে হরিদাশপুর (বেনাপোল) দিয়ে ফেরত আসতে পারবেন। আবার চাইলে বাই রোডে যেয়ে বাই এয়ারে ফেরত আসতে পারবেন।

এখন কিছু গুরুত্বপূর্ণ পোর্ট নিয়ে আলোচনা করি। আপনার ভারতের গন্তব্যের উপর ভিত্তি করে আপনি নিচের পোর্টগুলো পছন্দ করতে পারেন:
কলকাতা হয়ে আসা/যাওয়ার দরকার পড়লে হরিদাশপুর (বেনাপোল) হয়ে যেতে হবে। যেহেতু বাই এয়ার/হরিদাশপুর/আগরতলা/গেদে আপনাকে দিবেই, সেহেতু আপনি চাইলে অন্য একটি পোর্ট যেমন ডাউকি (তামাবিল) এর জন্য আবেদন করে রাখতে পারেন। একবছর/ছয়মাস মেয়াদী ভিসা পেলে আপনি বছরের অন্য সময় মন চাইলে মেঘালয়েও ঘুরে আসতে পারবেন।
দার্জিলিং/সিকিম এর পরিকল্পণা থাকলে বাই রোড চেংড়াবান্দা (বাংলাদেশ অংশে বুড়িমারী), অথবা ফুলবাড়ী (বাংলাদেশ অংশে বাংলাবান্দা)। ভারতের মধ্যে সীমান্ত থেকে শিলিগুড়ির দূরত্ব বাংলাবান্দা থেকে কম হলেও অনেক যানবাহনের সুবিধার জন্য বুড়িমারীকেই বেছে নেন। এছাড়া ভারত-বাংলাদেশের নতুন ট্রেন মিতালী এক্সপ্রেস এর পোর্ট বাই ট্রেন নিউ জলপাইগুড়ি, যেটা জুন ১, ২০২২ থেকে চলছে।

মেঘালয় যাওয়ার ইচ্ছা থাকলে পছন্দ করতে হবে ডাউকি (বাংলাদেশ অংশে তামাবিল)। এছাড়া ত্রিপুরা যেতে হলে বেছে নিতে হবে আগরতলা (বাংলাদেশ অংশে আখাউড়া)। তবে আগরতলা পোর্ট যেহেতু ডিফল্ট দেয়া থাকে এটাও আলাদা করে দেয়ার দরকার নেই, চাইলে অন্য একটা পোর্ট নিয়ে রাখতে পারেন।
ট্রেনের পোর্ট ঢাকা কলকাতা ঢাকা রুটে মৈত্রী এক্সপ্রেসের জন্য বাই ট্রেন গেদে (দর্শনা), খুলনা কলকাতা খুলনা রুটে বন্ধন এক্সপ্রেসের জন্য বাই ট্রেন পেট্রোপোল (বেনাপোল) ও ঢাকা-শিলিগুড়ি-ঢাকা রুটে মিতালি এক্সপ্রেসের জন্য বাই ট্রেন জলপাইগুড়ি। এর মধ্যে শুধু ঢাকা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য বাই ট্রেন নিউ জলপাইগুড়ি পোর্ট যোগ করতে হবে। বাকি সব ট্রেনে যে কোন পোর্ট দিয়ে ভিসা থাকলেই পারবেন।
ভারতীয় ভিসায় নতুন পোর্ট সংযোজন:
এবার আসি পরবর্তী প্রসংগে, সেটা হচ্ছে নতুন পোর্ট সংযোজন। ধরুন আপনি পোর্ট পছন্দ করেছিলেন চেংড়াবান্দা, কিন্তু দেখা গেলো আপনি যে গ্রুপের সাথে যাবেন তারা যাবে ফুলবাড়ি হয়ে তখন আপনাকে নতুন করে পোর্ট সংযোজন করে নিতে হবে। ভারতের ভিসার মেয়াদ থাকে সাধারণত ছয়মাস/এক বছর, আর পোর্ট দেয়া যায় মাত্র একটা। উপরে উল্লিখিত চারটা ডিফল্ট পোর্ট দিয়ে আসা যাওয়া করতে পারলেও আপনার নতুন পোর্টের দরকার হতে পারে। প্রথমবার ভিসা পাওয়ার পর আপনি চাইলে আরও দুটো পোর্ট যোগ করে রাখতে পারেন।
ভারতের ভিসায় পোর্ট সংযোজন এখন খুব সহজ ব্যপার। এজন্য আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে এই লিংকে যেয়ে ভারতের ভিসার নতুন পোর্ট সংযোজনের আবেদন করতে হবে। সেই আবেদন পত্র পূরণও খুব সহজ। তবে মনে রাখবেন নতুন পোর্টের আবেদন করতে হলে পাসপোর্টে অন্তত দুটি পেইজ খালি থাকতে হবে। সাধারণত ১৫-২০ দিনের মধ্যে পোর্ট সংযোজনের আবেদন প্রসেস হয়ে যায়। আর যারা ভিসা আবেদনের সম্পূর্ণ গাইডলাইন চাচ্ছেন তারা এই আর্টিকেলটা পড়তে পারেন। এর বাইরে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
ফিচার ছবি লেখক
ভ্রমনগুরু your travel adviser
দুই বছর পূর্বে আমার পাঁচ বছরের ভিসা নেওয়া আছে, এখন আমি সেই ভিসায় ভারত যেতে পারবো কিনা?
পারবেন
আমি ভিসার আবেদন করার সময় Port of Arrival- By Road gede এবং Port of Exit- By rail gede/by road haridaspur উল্লেখ করেছি, এখনো ভিসার আবেদন জমা দেয় নাই, কিন্তু আমি এখন মহাদিপুর অর্থাৎ সোনা মসজিদ দিয়ে ভারত যেতে চাই বা আসতে চাই, তাহলে আমি কি সোনা মসজিদ দিয়ে যাওয়া বা আসা করতে পারবো? আর যদি না পারি তাহলে কি পুনরায় আবেদন ফরম পূরণ করলে সোনা মসজিদ সহ গেদে ও বেনাপোল দিয়ে যাওয়া আসা করতে চাইলে কোন অপশন উল্লেখ করতে হবে? দয়া করে জানাবেন প্লিজ
যেগুলো উল্লেখ করেছেন সবগুলো ডিফল্ট, আপনি শুধু সোনামসজিদের পোর্ট দিলে বাকিগুলো পেয়ে যাবেন, যেতে/আসতে পারবেন। এখন জমা না দিয়ে থাকলে শুধু মহাদিপুর উল্লেখ করে নতুন করে আবেদন করুন।
এখন কি ফুলবাড়ি পোর্ট এ ভিসা দিচ্ছে?
দিচ্ছেনা এখনো
আমি বাই ট্রেন মিতালি এক্সপ্রেস দিয়ে সিকিম যাব। ফিরব কলকাতা থেকে বাই এয়ারে।
এক্সিট পোর্ট কোনটা দেখাতে হবে? বাই এয়ার কি যেকোন পোর্ট থেকে দেরা যাবে না??
নিউ জলপাইগুড়ি সিলেক্ট করলেই হবে। বাকিগুলো ডিফল্ট পাবেন
বাই ডিফল্ট আগরতলা কি এখনও দিচ্ছে?
দিচ্ছে
Amar visa horidashpur ebong hili achey ami ki gade bordar diya jaytay parbo
গেদে দিয়ে এখন শুধুমাত্র মৈত্রী এক্সপ্রেসে যেতে পারবেন
By Air/ICP Haridaspur আমি কি মৈত্রী এক্সপ্রেসে যেতে পারবো?
না, বাই ট্রেন গেদে থাকতে হবে
ভিসাতে ব্রডার হিলি দেওয়া আছে, এখন কি বেনাপল দিয়ে যাওয়া যাবে
মাল্টিপল এন্ট্রি ভিসা দিয়ে বিমানে কলকাতা থেকে নেপাল যাওয়া যাবে?
কলকাতা এয়ারপোর্ট অনেক ঝামেলা করে শুনেছি। বাই এয়ার ট্রানজিট ভিসা নিলেই বেটার হবে
আমি শুধু বাই রোড গেদে দিয়েছি, আমার কি আর অন্য কোন পোর্ট দিয়ে যাবার সুযোগ আছে
ডিফল্ট গুলো পাবেন, বাই এয়ার, বাই রোড হরিদাসপুর, আগরতলা ও বাই ট্রেন গেদে
Ami porbe 1year ar visa niyechi koyekbar, Akhon ki VISA 1 year diche, naki 6 months??
বেশিরভাগ ৬ মাসের ভিসা দিচ্ছে
ICP Agartala visa te entry আছে, এখন কি ICP Srimantapur দিয়ে ঢুকতে পারব
ভিসায় হিলি দেওয়া আছে বেনাপল দিয়ে কি যাওয়া যাবে?
পারবেন
আমার ভিসা আখাউড়া স্থলবন্দর দিয়ে এখন আমি কি করিমগঞ্জ, সিলেট স্থলবন্দর দিয়ে যেতে পারবো?
পারবেন না, পোর্ট যোগ করতে হবে
ICP Agartala visa te entry আছে, এখন কি ICP Srimantapur দিয়ে ঢুকতে পারব
পারবেন না
ভাই আমি ভিসার জন্য আবেদন করবো, হরিদাসপুর, ডাউকি, আগরতরা, জলপাইগুড়ি, এই চার টা বর্ডার এক সঙ্গে নিতে পারবো।
পারবেন না। নিউ জলপাইগুড়ি বা ডাউকি দিয়ে আবেদন করে ভিসা নিতে হবে। পরে অন্য পোর্ট এড করে নিবেন আলাদাবাবে