বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে দুই ডোজ কোভিড ভ্যাকসিন দেয়া থাকলে লাগবেনা কোন ধরণের কোভিড টেস্ট। এর আগে সড়কপথে ভারতে যেতে কোভিডের যাদের তিনটি টিকা (বুস্টার ডোজ) নেয়া ছিলো শুধু তাদেরকেই করোনা পরীক্ষা ছাড়া যেতে দিয়েছিলো। অপরদিকে ভারতের নাগরিকরা যাদের দুই ডোজ করোনা টিকা দেয়া ছিলো তারা করোনা পরীক্ষা ছাড়াই যাতায়াত করতে পারছিলো।
২০২০ সালের ১৫ই মার্চ করোনার প্রাদুর্ভাবের কারণে বন্ধ করে দেয়া হয় ভারত বাংলাদেশের সীমান্ত। এর অনেকদিন পর চালু হলেও রয়ে যায় করোনা পরীক্ষা করার বাধ্যবাধকতা। যাত্রার ৭২ ঘন্টা আগে করোনা পরীক্ষা করে সেটার নেগেটিভ রিপোর্ট পেলেই শুধু ভারত ভ্রমণে যাওয়া যেতে। একইভাবে ভারত থেকে বাংলাদেশে আসতেও করোনা পরীক্ষা করতে হতো। সম্প্রতি দুই দেশেই করোনা সনাক্তের হার হ্রাস পাওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে দুদেশের মধ্যে চলাচল। কমতে শুরু করে বিভিন্ন ধরণের বাধ্যবাধকতা।
https://www.facebook.com/somoynews.tv/videos/1036405600296561
তবে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশই দুই ডোজ টিকা নেয়া যাদের আছে তাদের জন্য করোনা পরীক্ষার বাধ্যবাধকতা তুলে নেয়। ভারতও একই ধরণের নোটিশ দিলেও কার্যত কেউ বুস্টার ডোজ ছাড়া সীমান্ত পার হতে পারছিলোনা। অবশেষে আজ ৯ই এপ্রিল থেকে দুই ডোজ টিকা নেয়া যাত্রীরা করোনা পরীক্ষা ছাড়াই ভারতে যেতে আসতে পারছে।
সূত্র: সময় টিভি
ভ্রমনগুরু your travel adviser
One comment
Pingback: মৈত্রী এক্সপ্রেস ট্রেন নিয়ে যত প্রশ্ন - ভ্রমনগুরু