অবশেষে চালু হচ্ছে স্থলপথে ভারতের ট্যুরিস্ট ভিসা

করোনা ভাইরাসের একেবারে প্রথম দিকে ১৫ই মার্চ ২০২০ সালে বন্ধ হয়েছিলো ভারতের ভিসা। গতবছরের ১৫ই নভেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা চালু করলেও তাতে শর্ত যোগ করে দেয়া হয় আকাশপথের। এতদিন পর্যন্ত শুধুমাত্র আকাশপথেই ট্যুরিস্ট ভিসার সুবিধা পাওয়া যাচ্ছিলো। অবশেষে স্থলপথ ও রেলপথেও চালু হচ্ছে ভারতের ভিসা। আগামীকাল থেকে স্থলপথ, রেলপথ ও আকাশপথে ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবে সবাই।

ভারতের সবচেয়ে বেশি পর্যটক যায় বাংলাদেশ থেকে। ২০১৯ সালে সে দেশের বিদেশি পর্যটকদের শতকরা ২০ ভাগই ছিলো বাংলাদেশী পর্যটক। ধারণা করা হয় সেবছর ২৩ লক্ষ পর্যটক বাংলাদেশ থেকে ভারতে বেড়াতে গিয়েছিলো। কম খরচে ঘোরাঘুরির জন্য বাংলাদেশের অনেক পর্যটকই ভারতকে বেছে নেন। কম খরচে ঘোরা যায় বলে বেশিরভাগ পর্যটকই স্থলপথ ভারতে প্রবেশ করেন। সবচেয়ে বেশি পর্যটক বেনোপোল বন্দর হয়ে ভারতে বেড়াতে যান। এছাড়া বুড়িমারী, তামাবিল, বাংলাবান্দাসহ অন্য়ান্য স্থলবন্দর হয়েও অনেকে ভারতে বেড়াতে যান।

স্থলপথের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে দুটি ট্রেনও চলালচল করতো।  এগুলো হচ্ছে মৈত্রী এক্সপ্রেস (ঢাকা-কোলকাতা-ঢাকা) ও বন্ধন এক্সপ্রেস (খুলনা-কোলকাতা-খুলনা)। এর মধ্যে মিতালী এক্সপ্রেস নামে আরও একটি ট্রেন ২০২১ সালে ২৬ই মার্চ উদ্বোধন হয়ে ঢাকা-নিউ জলপাইগুড়ি-ঢাকা রুটে চলাচলের জন্য অপেক্ষায় আছে। স্থলপথের পাশাপাশি এ তিনটি ট্রেনও চলাচল শুরু করবে।

ভারতে ট্যুরিস্ট ভিসা আবেদনের পদ্ধতি অপরিবর্তীত রয়েছে। তবে এখন ভিসার আবেদন করলে পরিবারের সবাইকেই ভিসা আবেদন কেন্দ্রে উপস্থিত হয়ে বায়োমেট্রিক ডাটা দিতে হবে। ভারতের ভিসা আবেদনের পদ্ধতির জন্য এই আর্টিকেলটা দেখে নিতে পারেন।

ফিচার ছবি লেখক

About Muhammad Hossain Shobuj

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স শেষ করে পরবর্তীতে আইবিএ থেকে এক্সিকিউটিভ এমবিএ করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি উন্নয়ন সংস্থায় কাজ করেন। লেখালেখিটা শখের কাজ, ঘোরাঘুরিও। এ পর্যন্ত দেশের ৬৩ টি জেলা ও ১২ দেশে ঘুরেছেন।

Check Also

মিতালী এক্সপ্রেস ট্রেনে বরফের রাজ্য সিকিম ভ্রমণের পরিকল্পণা

বাংলাদেশের সবচেয়ে কাছে ও সবচেয়ে কম খরচে বরফ দেখার জন্য গন্তব্য ভারতের সিকিম রাজ্য। সড়কপথে …

8 comments

  1. vul kore online e application korar somoi picture add na korei submit kore felechi.
    ekhon ki kora jete pare? print kora form er sathe picture add kore submit korle ki hobe? naki abar notun kore application korbo?

    • Muhammad Hossain Shobuj

      নতুন করে করতে হবে

      • আসসালামুয়ালাইকুম ভাই, ভিসা অ্যাপ্লিকেশন এর জন্য কি ট্রেড লাইসেন্স আপডেট করতে হবে নাকি পুরানো তা দিয়েই চলবে 2020 21 সাল পর্যন্ত আপডেট করা আছে এখন কি 22 সালের দেওয়া লাগবে আপডেট করা দয়া করে যদি একটু জানাতেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *