প্রথমবারের প্রচেষ্টায় বাংলা চ্যানেল সাঁতরে পার হলেন জাফর সাদেক

টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন, দূরত্ব ১৬.১ কিলোমিটার। বঙ্গোপসাগরের এ চ্যানেলটির নামই বাংলা চ্যানেল। বাংলাদেশের অ্যাডভেঞ্চারের গুরু প্রয়াত  কাজী হামিদুল হকের স্মরণে ২০০৬ সাল থেকে আয়োজন করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক  এই সাঁতার। ২৮ ডিসেম্বর ২০২৩ হয়ে গেলো “VISAThing বাংলা চ্যানেল সাঁতার” এর ১৮ তম ইভেন্ট যার আয়োজক যথারীতি ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা।

কয়েকটি পর্যায়ে দেশের বিভিন্ন জায়গায় এর প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়। এ বাছাইয়ের উত্তীর্ণ সুদক্ষ সাঁতারুরাই শুধু মূল পর্বে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকেন। এবারের আয়োজনে ৪৫ জন সাঁতারুকে নির্বাচিত করা হলেও শেষ পর্যন্ত ৪৩ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে রয়েছেন ভ্রমণগুরু পেইজ ও ওয়েবসাইটের অন্যতম সংগঠক জাফর সাদেক।

বাংলা চ্যানেল সাঁতরে সেন্টমার্টিনে পৌছানোর মুহূর্ত ছবি সোহাগ বিশ্বাস

পেশায় ব্যাংকার আর নেশায় একজন অ্যাডভেঞ্চার ট্রাভেলার জাফর সাদেক এবারই প্রথম বাংলা চ্যানেল সাঁতারের বাছাইয়ে অংশগ্রহণ করেন এবং উত্তীর্ণ হন। আজ সকাল ৯:৩০ টায় টেকনাফের শাহ পরীর দ্বীপের প্রান্ত থেকে সাঁতার শুরু করে তিনি ৫ ঘন্টা ৭ মিনিটে ১৬.১ কিমি দীর্ঘ এ চ্যানেল সফলভাবে অতিক্রম করে সেন্টমার্টিন দ্বীপের জেটিতে পৌছান।

ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুসের চূড়ায় জাফর সাদেক

কিশোরগঞ্জের সন্তান জাফর সাদেক রূপালী ব্যাংকের একজন কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে প্রথম বাংলাদেশী হিসেবে ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুস ও আফ্রিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিলিমানজারো মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সামিট করেন। এছাড়া গতবছর তিনি নেপালের ৬,৪৭৬ মিটার উচ্চতার মেরা পিকও জয় করেন। সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের পতাকা উত্তোলন জাফর সাদেকের স্বপ্ন, আর সেই স্বপ্নের লক্ষ্যেই এগিয়ে চলেছেন তিনি।

ফিচার ছবি: সংগৃহীত

About vromonguru

Check Also

নেপালের ইয়েতি এয়ারলাইন্সের বিমান ৭২ জন নিয়ে বিধ্বস্ত: সবার প্রাণহাণীর আশংকা

আজ সকালে নেপালের রাজধানী কাঠমুন্ডু থেকে ছেড়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি এটিআর ৭২ বিমান পোখারা যাওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *