বাংলাদেশে পর্বতারোহন প্রতিযোগিতা- বিজয়ীরা যাবে এভারেস্ট বেজ ক্যাম্প

তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে রোপ ফোর আয়োজিত পর্বতারোহন বিষয়ক প্রতিযোগিতা “মিশন হিমালয়া-২০২২”। সারা দেশে থেকে আগ্রহী ব্যক্তিরা অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়।

মে মাসের ২৫ তারিখের পর্যন্ত Mission Himalaya নামক ফেসবুক পেইজ হতে রেজিস্ট্রেশন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আগ্রহী প্রতিযোগীরা। অডিশনের মাধ্যমে বাছাই করা প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত্ হবে ৪দিন ব্যাপী বুট ক্যাম্প। প্রশিক্ষণ শেষে অক্টোবর মাসে সেরা দুই বিজয়ী প্রতিযোগী পুরষ্কার হিসেবে পাবেন এভারেস্ট বেজ ক্যাম্প ট্রেক ও এভারেস্টকে কাছ থেকে দেখবার অপূর্ব সুযোগ।

মিশন হিমালয়ার আগের ইভেন্টের ছবি

রোপ ফোর (Rope4) আউটডোর এডুকেশন রোমাঞ্চকর কার্যক্রম আয়োজনের মাধ্যমে যুব উন্নয়নের কাজ করে আসছে। তার ধারাবাহিকতায় ২০১৮ ও ২০১৯ সালে দুটি সফল প্রতিযোগিতার পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে “মিশন  হিমালয়া”।

তরুণ প্রজন্ম তাদের বিনোদন এবং অবসরযাপনের জন্য প্রযুক্তির উপর ভিষণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। দূর্ভাগ্যবশত, শারীরিক অনুশীলন থেকে দূরত্ব প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে তাদের মাদকসেবনের মত নেতিবাচক কর্মকান্ডে প্রভাবিত করছে। ফলশ্রুতিতে তাদের শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হয়। যুব সমাজকে সুস্থ জীবনধারায় অনুপ্রাণিত করতে রোপ ফোর পর্বতারোহন কর্মশালা, প্রশিক্ষণ ও অভিযানের আয়োজন করে।

প্রাথমিক বাছাইয়ে নির্বাচিতদের নিয়ে চলে কঠিন প্রশিক্ষণ

“মিশন হিমালয়া ২০২২” শীর্ষক কার্যক্রম ও বিশ্বের সর্বোচ্চ পর্বতকে কাছ থেকে দেখার সুযোগ তরুণদেরকে স্বাস্থ্যকর জীবনধারায় অনুপ্রাণিত করবে। বিগত দুটি সফল আয়োজনে সারা দেশ থেকে তিনশোরও বেশি প্রতিযোগী অংশ নেয়। পঞ্চাশ জন প্রতিযোগী প্রশিক্ষণ লাভ করে এবং চার জন প্রতিযোগী নেপালের “ইয়ালা” পর্বত অভিযানে অংশগ্রহন করে।

পর্বতে পথচলা

এবছর “মিশন হিমালয়া ২০২২” আয়োজকরা প্রতিযোগিতার পূরষ্কার হিসেবে এভারেস্ট বেজ ক্যাম্পকে নির্বাচন করে। বিশ্বের সর্বোচ্চ পর্বতের পাদদেশে বিভিন্ন দেশের পর্বর্তারোহীরা পৃথিবীর সর্বোচ্চ বিন্দু স্পর্শ করার লক্ষে তাদের ক্যাম্প স্থাপন করে। তাদের কাছ থেকে দেখা এবং পুরো অভিযানে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য রোমাঞ্চপ্রেমীদের সাথে সাক্ষাত বিজয়ীদের জীবনযাপনের ভিন্ন দৃষ্টিকোণ সম্পর্কে শিক্ষা দেবে। এছাড়া পর্বতারোহনের তাত্বিক ও ব্যবহারিক শিক্ষা তাদের ভবিষ্যতে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাংলাদেশের পতাকা তুলে ধরতে অনুপ্রাণিত করবে।

ইভেন্টটিতে যোগ দেবার লিংক: https://www.facebook.com/events/339302771638183

কোন প্রশ্ন থাকলে যোগাযোগের নাম্বার: 01755501744 | 01881926306

ফিচার ছবি সহ সব ছবি Rope4

About Muhammad Hossain Shobuj

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স শেষ করে পরবর্তীতে আইবিএ থেকে এক্সিকিউটিভ এমবিএ করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি উন্নয়ন সংস্থায় কাজ করেন। লেখালেখিটা শখের কাজ, ঘোরাঘুরিও। এ পর্যন্ত দেশের ৬৩ টি জেলা ও ১২ দেশে ঘুরেছেন।

Check Also

হানিমুনের জন্য দেশের সেরা কিছু গন্তব্য

বিয়ের আগে মানুষের মাথায় প্রথম চিন্তাটা আসে মধুচন্দ্রিমা কোথায় করবে। অনেক নব-দম্পতি ভ্রমণগুরু পেইজে মেসেজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *