খুলনার ছেলে মুহাম্মাদ মিসবাহ, পড়ালেখা করছেন অ্যারাবিক ইউনিভার্সিটি রহমানিয়া মাদ্রসায়। আগামীকাল সকালে খুলনা থেকে দেশের ৬৪ জেলায় ভ্রমণে বের হচ্ছেন শখের বাইসাইকেলটি নিয়ে। শুধু দেশ দেখা নয়, সারা দেশের মানুষকে দায়িত্বশীল পর্যটনের ব্যপারে সচেতন করে তোলাও তাঁর এ ভ্রমণের অন্যতম লক্ষ্য। পুরো ভ্রমণে তাকে সহযোগিতা করছে ভ্রমণভিত্তিক বাংলা ওয়েবসাইট ভ্রমণগুরু.কম।
মিসবাহ বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গের বৃহত্তম সাইক্লিং গ্রুপ খুলনা সাইক্লিস্টসের অ্যাডমিন। আগামীকাল ৫ই অক্টোবর শনিবার সকাল ৭ টায় খুলনা শহরের শিববাড়ি মোড় থেকে তার যাত্রা শুরু হবে। প্রথমদিনের গন্তব্য থাকছে ঝালকাঠি। খুলনা থেকে ঝালকাঠির দূরত্ব প্রায় ৯৬ কিমি। সাইকেলে এ দূরত্ব পার হতে সময় লাগবে ১০ ঘণ্টার মতো।

সবগুলো জেলা ঘুরে এসে আবার খুলনা শহরেই এসে শেষ হবে মিসবাহর ৬৪ জেলায় সাইক্লিং। পুরো ভ্রমণ শেষ করতে সময় লাগবে ত্রিশ দিনেরও বেশি। আবহাওয়া ও অন্যান্য বিষয় অনুকূলে থাকলে সুদীর্ঘ এ ভ্রমণে তাকে চালাতে হবে ৪,০০০ কিলোমিটা পথ। সারাদেশের সাইক্লিস্টরা তাঁদের বাসায় অতিথি হিসেবে রাখবে মিসবাহকে।
কোরানে হাফেজ মিসবাহর সাইকেল চালানো শখ বেশ পুরণো। একদিনে খুলনা থেকে কুয়াকাটা ২২৫ কিমি সাইকেল চালানোসহ আশেপাশের অনেক জেলায় সাইকেল চালিয়েছে সে। এ ছাড়া চেক সাইক্লিস্ট থমাসের সাথে খুলনা থেকে সাইকেল চালিয়ে গেছে মাদারীপুর হয়ে ঢাকা পর্যন্ত।

সাধারণ সাইক্লিংয়ের পাশাপাশি তাঁবু নিয়ে বাইকপ্যাকিং করেছে যশোরের গদখালি, নড়াইলের লোহাগড়া, খুলনার রূপসায়। এছাড়া খুলনা সাইক্লিস্টসের এডমিন হিসেবে সাইক্লিংকে জনপ্রিয় করার কাজ করে যাচ্ছে সে। সবাই তার জন্য দোয়া করবেন, সে যাতে সফলভাবে তার এ রাইড শেষ করতে পারে।
মিসবাহর পুরো ট্রিপের সমস্ত আপডেট ভ্রমণগুরুর পেইজ থেকে প্রকাশিত হবে প্রতিদিন। পেইজ লিংক: https://www.facebook.com/vromonguru/
এছাড়া তার খবর খুলনা সাইক্লিস্ট গ্রুপেও পাওয়া যাবে। গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/khulnacyclists/
ভ্রমনগুরু your travel adviser