আমার প্রথম সমুদ্র দর্শন

সমুদ্রের প্রতি ভালোবাসা সব মানুষের হৃদয়ে লালিত থাকে। বিশেষ করে আমরা যারা নব্বই দশকে বড় হয়েছি তারা তো শব্দের জাদুকর রকিব হাসানের কলমের ছোয়ায় ঘুরে এসেছি লস এঞ্জেলসের সেই রকি বিচ। নব্বই দশকের মানুষ অথচ তিন গোয়েন্দা পড়েনি এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। সমুদ্রের প্রতি একটা সুপ্ত ভালোবাসা সেই …

Read More »

বাইক ট্যুরে বান্দরবান: পাহাড়ি পথের খোঁজে

প্রশান্তি পার্ককে সাময়িক বিদায় জানিয়ে আমরা বান্দরবানের পথে বের হলাম। যখন বের হই তখন ঘড়িতে ৮:৩০ মিনিট। নাস্তা না করেই বের হলাম। ইচ্ছে ছিলো পাহাড়ি পথে কোনো মাচাং বা টং দোকানে বসে নাস্তা করে নিবো। ১৫-২০ মিনিটের মধ্যেও লিচু বাগান ফেরিঘাট চলে আসলাম। পাহাড়ি পথে এরকম ফেরি সার্ভিস দেখে খুব …

Read More »

ভূষণার রাজা সীতারামের দেশে: রাজা সীতারাম

‘ধন্য রাজা সীতারাম বাংলা বাহাদুরযার বলেতে চুরি ডাকাতি হয়ে গেল দূর।এখন বাঘ মানুষে একই ঘাটে সুখে জল খাবেএখন রামী শ্যামী পোঁটলা বেঁধে গঙ্গা স্নানে যাবে ॥’ ছুটে চলছে আমাদের বাস মাগুরা শহরের দিকে। শহরে নেমেই আবার মোহাম্মদপুর উপজেলার বাসে উঠবো। এবারের গন্তব্য রাজা সীতারাম রায়ের প্রাসাদ দূর্গ। এইটা বলতে গেলে …

Read More »

আলীকদমে আলীর খোঁজে: আলীর সুড়ঙ্গ

মারায়ন তং থেকে নেমে আমরা অটোতে উঠলাম। হঠাৎ সে কি ঝুম বৃষ্টি! ভাগ্যিস পাহাড় থেকে নামার সময় বৃষ্টি ছিল না। তাহলে একবারে স্লাইড করে নামতে হতো। অটো আবার আমাদের আলীকদম বাস টার্মিনালে নামিয়ে দিলো। ভাত, ডাল, মুরগী, আলু ভাজি আর কচুর ফুল দিয়ে খাওয়া হলো। কচুর ফুল খেতে কচুর লতির …

Read More »

আলীকদমে আলীর খোঁজে: তুক-অ-দামতুয়া

পরদিন খুব ভোরেই উঠে পড়লাম। আজকের প্ল্যান হচ্ছে, দামতুয়া ঝর্ণা ঘুরে ডিম পাহাড় দেখে সন্ধ্যার বাসে বাড়ির পথে রওনা দেয়া। যতো সহজে বললাম ব্যাপারটা আসলে এতো সহজ না। দামতুয়া যেতে আসতে ঘণ্টা পাঁচেক সময় লাগবে। কাজেই আমাদের ছয়টার মধ্যেই বের হতে হলো। পানবাজারের সেই হোটেলে চা-নাস্তা খেয়ে আমরা চান্দের গাড়িতে …

Read More »

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের ভ্রমণের খুঁটিনাটি

চোখ ধাঁধানো তীব্র নীল আকাশের পটভূমিতে সবুজাভ নীল সমুদ্রের দেখা দেশে একটি মাত্র জায়গায় মিলে যার নাম সেন্টমার্টিন দ্বীপ। কক্সবাজার জেলা টেনকনাফ উপজেলার অন্তর্গত এ প্রবাল দ্বীপটি বাংলাদেশের সর্বদক্ষিণের বিন্দু। নারিকেল গাছের আধিক্যের জন্য এ দ্বীপটি নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত। চলুন দেখে নেই এ দ্বীপে কিভাবে যাবেন, কি খাবেন, কোথায় …

Read More »

আলীকদমে আলীর খোঁজে: মারায়ন তং জাদি

অনেকদিন থেকেই প্ল্যান ছিল মারায়ন তংয়ের চূড়ায় ক্যাম্পিং করবো। সেপ্টেম্বরের মধু পূর্ণিমায় যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু তেহজীবের স্কুলের জন্যে সেই যাত্রা যাওয়া হলো না। এদিকে পরে খবর পেলাম, মধু পূর্ণিমায় যারা গিয়েছিল, তাদের রাতে ক্যাম্পিং করতে দেয়া হয়নি। এবং এখন নাকি চূড়ায় কাউকে উঠতেও দিচ্ছে না নিরাপত্তাবাহিনী, ক্যাম্পিং তো দূরের …

Read More »

সেন্টমার্টিন দ্বীপ থেকে ৫৫৫ কেজি ময়লা কুড়িয়ে আনলো ট্র্যাভেলার্স অফ বাংলাদেশ (টিওবি)

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। অপূর্ব সুন্দর এ দ্বীপটির অবস্থা অনেক বছর ধরেই নাজুক। অনিয়ন্ত্রিত পর্যটন দ্বীপের এ অবস্থার জন্য দায়ী। পর্যটনের মৌসুম শুরু হলেই প্রতিদিন পাঁচটি জাহাজে অন্তত ৩,০০০ পর্যটক বেড়াতে যান সেখানে। ছুটির দিনগুলোতে এ সংখ্যা দশহাজার ছাড়িয়ে যায়। ১৯৯৯ সালে সেন্টমার্টি দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা …

Read More »

ভূষণার রাজা সীতারামের দেশে: শৈলকুপার পথে

কাদের নেওয়াজের বাড়ি থেকে বের হওয়া মাত্র ভ্যানয়ালা মামা বললেন, ‘মামা এখানে আর একটা পুরানো জমিদার বাড়ি আছে৷ দেখবেন নাকি।’ আমরা ভাবলাম কতদূর আর হবে এই অজ্ঞাতনামা জমিদার বাড়ি। ভ্যানয়ালা মামা নিজেও সে বাড়ির নাম ভাল ভাবে জানে না৷ তবুও একটা রিস্ক নেওয়া যায়। অফ রুট কিছু তো এভাবেই বের …

Read More »

দায়িত্বশীল পর্যটনের বার্তা নিয়ে ৬৪ জেলায় সাইক্লিংয়ে মিসবাহ

খুলনার ছেলে ‍মুহাম্মাদ মিসবাহ, পড়ালেখা করছেন অ্যারাবিক ইউনিভার্সিটি রহমানিয়া মাদ্রসায়। আগামীকাল সকালে খুলনা থেকে দেশের ৬৪ জেলায় ভ্রমণে বের হচ্ছেন শখের বাইসাইকেলটি নিয়ে। শুধু দেশ দেখা নয়, সারা দেশের মানুষকে দায়িত্বশীল পর্যটনের ব্যপারে সচেতন করে তোলাও তাঁর এ ভ্রমণের অন্যতম লক্ষ্য। পুরো ভ্রমণে তাকে সহযোগিতা করছে ভ্রমণভিত্তিক বাংলা ওয়েবসাইট ভ্রমণগুরু.কম। …

Read More »