প্রতি বছরের সরকারি ছুটির তালিকা প্রকাশ হবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন অনেক চাকুরিজীবীরা। কয়টা ছুটি সপ্তাহান্তের সাথে মিলিয়ে পড়লো, এক দিন ছুটি নিলে কয়দিন পর্যন্ত ছুটি পাওয়া যাবে, ঈদের বন্ধ কত বড় হতে পারে। সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন দেখা যায় এত আরাধ্য ছুটিগুলো সপ্তাহান্তের ছুটির মধ্যে পড়ে। ঠিক তাই ঘটতে যাচ্ছে ২০২৩ এ, সর্বমোট ২২ দিন ছুটির ৮ দিনই পড়েছে শুক্র/শনিবারে।
জাতির পিতার জন্মবার্ষিকী (১৭ই মার্চ), পহেলা বৈশাখ (১৪ ই এপ্রিল), আশুরা (২৯ জুলাই) বুদ্ধ পূর্ণিমা (৫ই মে), ১৬ই ডিসেম্বর (বিজয় দিবস) এ পাঁচটি বন্ধ পড়েছে শুক্র বা শনিবারে। এর পাশাপাশি আরো তিনটি বন্ধ ঈদুল ফিতরের বন্ধের প্রথম দুই দিন (২১ ও ২২ এপ্রিল) পড়েছে শুক্র-শনিবার। ঈদুল আজহার বন্ধের শেষ দিন ৩০ জুনও শুক্রবার পড়েছে। যদিও চাঁদ দেখা সাপেক্ষে কিছু বন্ধ পরিবর্তন হতে পারে, তবে সেটাও খুব একটা উপকারে আসবেনা।

পুরো বছরে মাত্র দুবার পাওয়া যাবে তিন দিনের বন্ধ। এগুলো ২৪-২৬ মার্চ (স্বাধীনতা দিবসের ছুটি রবিবারে) ও ২৮-৩০ সেপ্টেম্বর ২০২৩ (ঈদে মিলাদুন্নবীর বন্ধ ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার)। এছাড়া ঈদুল ফিতরের তিনদিনের বন্ধের দুদিনই সপ্তাহান্তে পড়ার আশংকা থাকায় রবিবার সহ ঈদের বন্ধ পাওয়া যেতে পারে মাত্র তিনদিন। বরং ঈদুল আজহার বন্ধের দুই দিন বন্ধ পাওয়া গেলেও শেষ দিন শুক্রবারে পড়েছে। অবশ্য ঈদ একদিন এগিয়ে আসলেই পাঁচদিনের টানা বন্ধ পাওয়া যাবে।
ডিসেম্বরের শেষ দিকে বড়দিনের বন্ধ ২৫ ডিসেম্বর সোমবার থাকায় একদিন ২৮ ডিসেম্বর ছুটি নিয়ে চারদিন বানানো যেতে পারে। সব মিলে ২০২৩ এ বন্ধ খরায় ভুগতে হবে চাকুরিজীবীদের। পুরো ছুটির তালিকা নিচে দেয়া হলো:
২১ ফেব্রুয়ারী ২০২৩ মঙ্গলবার: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
৮ মার্চ ২০২৩ বুধবার: শব-ই-বরাত
১৭ই মার্চ ২০২৩ শুক্রবার: জাতির পিতার জন্মবার্ষিকী
২৬ ই মার্চ ২০২৩ রবিবার: স্বাধীনতা দিবস
১৪ ই এপ্রিল ২০২৩ শুক্রবার: পহেলা বৈশাখ
২১-২৩ এপ্রিল ২০২৩ শুক্র, শনি ও রবিবার: ঈদুল ফিতর
১লা মে ২০২৩ সোমবার: মে দিবস
৫ই মে ২০২৩ শুক্রবার: বুদ্ধ পূর্ণিমা
২৮-৩০ জুন ২০২৩ বুধ-বৃহস্পতি ও শুক্রবার: ঈদুল আজহা
২৯ ই জুলাই ২০২৩ শনিবার: আশুরা
১৫ই আগস্ট ২০২৩ মঙ্গলবার: জাতীয় শোক দিবস
৬ ই সেপ্টেম্বর ২০২৩ বুধবার: শুভ জন্মাষ্টমী
২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার: ঈদে মিলাদুন্নবী
২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার: বিজয়া দশমী
১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার: বিজয় দিবস
২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার: বড়দিন
আগামী বছর তাই ভ্রমণের পরিকল্পণা করতে তাই কষ্টার্জিত “আর্নড লিভের” উপরই ভরসা করতে হবে। যাদের একদিন সাপ্তাহিক ছুটি, তাদের অবশ্য শনিবারের ছুটি কাজে লাগবে।
ফিচার ছবি ভ্রমণগুরু.কম
ভ্রমনগুরু your travel adviser
আগামী বছর ছুটির খরা পড়বে।
চাকুরিজীবীদের ঘোরাঘুরি এক বছর বন্ধ