সালেহীন আরশাদী ও ইমরান খান অজিল, দুই বাংলাদেশী পর্বতারোহী, মাত্র দশ দিনে হিমালয় পর্বতমালার পশ্চিম অংশের চারটি পর্বতশৃঙ্গ আরোহণ করে স্থাপণ করেছেন নতুন জাতীয় রেকর্ড। একক অভিযানের চারটি ১৮,০০০ ফিট উচ্চতার বেশি পর্বতে সফলভাবে সামিটের কৃতিত্ব কোন বাংলাদেশী পর্বতারোহীর নেই। এ চারটি পর্বতশৃঙের তিনটি ২০,০০০ ফিটের বেশি উচ্চতার এবং অন্যটি ১৮,০০০ ফিটের বেশি উচ্চতার।
‘গোজায়ান অভিযান লাদাখ’ শিরোনামের অধীনে, পর্বতারোহী জুটি চারটি শৃঙ্গে আরোহণ করেন, যার মধ্যে রয়েছে কাং ইয়াতসে ২ (৬২৫৪ মিটার), জো জঙ্গো ইস্ট (৬২১৪ মি), রিগিওনি মাল্লাই রি ১ (৬১২০ মি) এবং কঙ্গা রি (৫৭৫৫ মি)। এই অভিযানটি ভারতের উত্তরাঞ্চলের লাদাখে সংঘটিত হয়েছিল, যা লিটল তিব্বত নামেও পরিচিত। দলটি ৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করে এবং পরের দিন লাদাখের রাজধানী লেহ পৌঁছায়।

প্রয়োজনীয় পারমিট এবং প্রয়োজনীয় সাজ সরঞ্জাম সংগ্রহের পর দলটি ৮ সেপ্টেম্বর ট্রেক শুরু করে, দুই দিন পরে কাং ইয়াতসে ২ বেস ক্যাম্পে পৌঁছায়। ১২ সেপ্টেম্বর মধ্যরাতে তাঁরা আরোহণ শুরু করে এবং দুপুর ১২:০৮ ঘটিকায় তারা সমুদ্রপৃষ্ঠ থেকে ৬২৫৪ মিটার (২০, ৫১৮ ফিট) উঁচুতে কাং ইয়াতসে ২ এর শীর্ষে পৌঁছাতে সক্ষম হন।
এরপর দলটি তাদের বেস ক্যাম্প রিগিওনি মাল্লাই রি-তে স্থানান্তরিত করে। ১৫ সেপ্টেম্বর মধ্যরাতে তারা সামিটের উদ্দেশে যাত্রা শুরু করে। টানা বারো ঘন্টা আরোহণের পর তারা সমুদ্রপৃষ্ঠ থেকে ৬১২০ মিটার (২০,০৭৮ ফিট) উঁচু চূড়ায় আরোহণ করেন। ১৯ সেপ্টেম্বর দলটি ৫,৭৫৫ মিটার (১৮,৮৮১ ফিট) উচ্চতার কঙ্গা রিতে আরোহণ করে এবং ২০ সেপ্টেম্বর বিকেল ৫:৪৩ মিনিটে এই জুটি ৬২১৪ মিটার (২০,৩১৪ ফিট) উঁচু জো জঙ্গো ইস্ট চূড়ায় আরোহণ করে অভিযানটি সফলতার সাথে শেষ করেন।

পর্বতারোহীদের বিশ্বাস দুই তরুণ পর্বতারোহীর সাহসীকতা, মানসিক দৃঢ়তা ও সফলতার খবর বাংলাদেশের যুবকদের একটি সক্রিয় জীবনধারার প্রতি অনুপ্রাণিত করবে এবং পর্বতারোহণের মতো রোমাঞ্চকর ক্ষেত্রে পদার্পণে তাদের সহায়তা করবে। ‘গোজায়ান এক্সপেডিশন লাদাখ’ অভিযানটি আয়োজন করেছে অদ্রি, একটি পর্বত ভিত্তিক অ্যাডভেঞ্চার কমিউনিটি। অদ্রি তার সূচনালগ্ন থেকেই কর্মশালা, প্রশিক্ষণ, প্রকাশনা এবং ফিল্ম শো আয়োজনের মাধ্যমে তরুণদের ট্রেকিং ও পর্বতারোহণের মত চ্যালেঞ্জিং কার্যক্রম শুরু করতে অনুপ্রাণিত করে যাচ্ছে।
ভ্রমণ প্রযুক্তি সংস্থা গো জায়ান দেশের তরুণ তরুণীদের ণিজেদের সীমানা ছাড়িয়ে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতে অভিযানটির পৃষ্ঠপোষকতা করছে। অভিযানের মিডিয়া পার্টনার দ্য ডেইলি স্টার।
ছবি অদ্রি
ভ্রমনগুরু your travel adviser