দেশের বাইরে ঘুরতে গেলে আমরা যারা ব্যাকপ্যাকার বা বাজেট ট্রাভেলার, তাদের অনেকেরই হোস্টেল/জোস্টেলে থাকা হয়েছে। সাধারণ বাঙ্ক বেডের এই হোস্টেলগুলোতে ব্যাকপ্যাকারদের জন্য অন্যরকম আনন্দের জায়গা। এমনকি প্রতিবেশি দেশের কলকাতাতেও রয়েছে এধরণের অনেক হোস্টেল। যারা একা বা ছোট দলে ভ্রমণ করেন এ জায়গাগুলো তাদের অনেকে পছন্দের। খুব সস্তায় থাকার পাশাপাশি বিভিন্ন দেশ বিদেশের মানুষের সাথে পরিচয়-বন্ধুত গড়ে উঠে এ সমস্ত জায়গায়। অনেক সময় সবাই মিলেই নতুন গন্তব্য ঠিক করে একসাথে ঘোরা হয়।

আমাদের দেশের পর্যটন বিগত কয়েকবছরে অনেক এগুলেই সেটা মূলত রিসোর্ট নির্মাণের মধ্যে আটকে যাচ্ছে। অনেকেই আফসোস করতো, কেন বাংলাদেশে এরকম হোস্টেল গড়ে উঠেনি। তাদের জন্য আনন্দ সংবাদই বটে, শ্রীমঙ্গলের রিসোর্ট পাড়া খ্যাত রাধানগরে চালু হলো ব্যাকপ্যাকারদের এমন একটি পরিসেবার। এর নামকরণ করা হয়েছে ”দহলিজ”। ফার্সী শব্দ দহলিজ বাংলা ভাষায় প্রচলিত রয়েছে প্রাচীন যুগ থেকে। এর অর্থ বৈঠকখানা।

গ্রাম-বাংলায় দহলিজ বলতে বুঝাতো এমন জায়গা যেখানে গ্রামের লোকজন এসে আড্ডা দিতো। পল্লীকবি জসিমউদ্দিনের কবিতার একটি লাইনে আছে ”গাঁয়ের চাষীরা মিলিয়াছে আসি মোড়লের দলিজায়”। আজকাল আর দহলিজ দেখা যায়না। তবে শ্রীমঙ্গলে চালু হয়েছে ব্যাকপ্যাকারদের জন্য এরকমই চমৎকার আড্ডাস্থল দহলিজ। আড্ডা দেবার জায়গা, ক্যারম খেলা, চা খাওয়ার পাশাপাশি রয়েছে বই পড়ার ব্যবস্থাও। আর দহলিজে মন না বসলে বাইরেই আছে নয়নাভিরাম চা বাগান।

খরচও হাতের নাগালে, বাঙ্ক বেডের ভাড়া ৫০০ টাকা। যদি কারো প্রাইভেট রুমের দরকার পরে, সে ব্যবস্থাও রাখা হয়েছে। দুই বেডে তিনজন থাকার মতো রুম পাওয়া যাবে ২,৫০০ টাকায়। সব রুমই শীতাতপ নিয়ন্ত্রিত, এছাড়া রয়েছে লকার, ওয়াইফাই, গ্রীজার ও পার্কিংয়ের সুব্যবস্থা। এছাড়া রেস্টুরেন্টও রয়েছে, ফলে খাবারের জন্য শ্রীমঙ্গল শহরে ছুটতে হবেনা।

সবচেয়ে বড় ব্যপার এর নির্মাণ ও ইনটেরিওর আপনার মন ভালো করে দেবার মতো। কিছুদিনের মধ্যে যুক্ত হবে কয়েকটি সাইকেল, মন চাইলেই ঘুরে আসা যাবে মাত্র কিলোখানের দূরের লাউয়াছড়া বনে। অনেকে ভ্রমণসংগীর অভাবে বিভিন্ন জায়গায় যেতে পারেন না। এধরণের জায়গায় থাকলে নিশ্চিতভাবে পেয়ে যাবে পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য প্রয়োজনীয় সদস্য।

দহলিজে বুকিং ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে: +8801777507902

দহলিজের ফেইসবুক পেইজ লিংক: https://www.facebook.com/Doholizbd/
ফিচার ছবি সহ সব ছবি পাঠিয়েছেন শাহীন কামাল
ভ্রমনগুরু your travel adviser