প্রশান্তি পার্ককে সাময়িক বিদায় জানিয়ে আমরা বান্দরবানের পথে বের হলাম। যখন বের হই তখন ঘড়িতে ৮:৩০ মিনিট। নাস্তা না করেই বের হলাম। ইচ্ছে ছিলো পাহাড়ি পথে কোনো মাচাং বা টং দোকানে বসে নাস্তা করে নিবো। ১৫-২০ মিনিটের মধ্যেও লিচু বাগান ফেরিঘাট চলে আসলাম। পাহাড়ি পথে এরকম ফেরি সার্ভিস দেখে খুব …
Read More »ভূষণার রাজা সীতারামের দেশে: রাজা সীতারাম
‘ধন্য রাজা সীতারাম বাংলা বাহাদুরযার বলেতে চুরি ডাকাতি হয়ে গেল দূর।এখন বাঘ মানুষে একই ঘাটে সুখে জল খাবেএখন রামী শ্যামী পোঁটলা বেঁধে গঙ্গা স্নানে যাবে ॥’ ছুটে চলছে আমাদের বাস মাগুরা শহরের দিকে। শহরে নেমেই আবার মোহাম্মদপুর উপজেলার বাসে উঠবো। এবারের গন্তব্য রাজা সীতারাম রায়ের প্রাসাদ দূর্গ। এইটা বলতে গেলে …
Read More »আলীকদমে আলীর খোঁজে: আলীর সুড়ঙ্গ
মারায়ন তং থেকে নেমে আমরা অটোতে উঠলাম। হঠাৎ সে কি ঝুম বৃষ্টি! ভাগ্যিস পাহাড় থেকে নামার সময় বৃষ্টি ছিল না। তাহলে একবারে স্লাইড করে নামতে হতো। অটো আবার আমাদের আলীকদম বাস টার্মিনালে নামিয়ে দিলো। ভাত, ডাল, মুরগী, আলু ভাজি আর কচুর ফুল দিয়ে খাওয়া হলো। কচুর ফুল খেতে কচুর লতির …
Read More »আলীকদমে আলীর খোঁজে: তুক-অ-দামতুয়া
পরদিন খুব ভোরেই উঠে পড়লাম। আজকের প্ল্যান হচ্ছে, দামতুয়া ঝর্ণা ঘুরে ডিম পাহাড় দেখে সন্ধ্যার বাসে বাড়ির পথে রওনা দেয়া। যতো সহজে বললাম ব্যাপারটা আসলে এতো সহজ না। দামতুয়া যেতে আসতে ঘণ্টা পাঁচেক সময় লাগবে। কাজেই আমাদের ছয়টার মধ্যেই বের হতে হলো। পানবাজারের সেই হোটেলে চা-নাস্তা খেয়ে আমরা চান্দের গাড়িতে …
Read More »প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের ভ্রমণের খুঁটিনাটি
চোখ ধাঁধানো তীব্র নীল আকাশের পটভূমিতে সবুজাভ নীল সমুদ্রের দেখা দেশে একটি মাত্র জায়গায় মিলে যার নাম সেন্টমার্টিন দ্বীপ। কক্সবাজার জেলা টেনকনাফ উপজেলার অন্তর্গত এ প্রবাল দ্বীপটি বাংলাদেশের সর্বদক্ষিণের বিন্দু। নারিকেল গাছের আধিক্যের জন্য এ দ্বীপটি নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত। চলুন দেখে নেই এ দ্বীপে কিভাবে যাবেন, কি খাবেন, কোথায় …
Read More »আলীকদমে আলীর খোঁজে: মারায়ন তং জাদি
অনেকদিন থেকেই প্ল্যান ছিল মারায়ন তংয়ের চূড়ায় ক্যাম্পিং করবো। সেপ্টেম্বরের মধু পূর্ণিমায় যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু তেহজীবের স্কুলের জন্যে সেই যাত্রা যাওয়া হলো না। এদিকে পরে খবর পেলাম, মধু পূর্ণিমায় যারা গিয়েছিল, তাদের রাতে ক্যাম্পিং করতে দেয়া হয়নি। এবং এখন নাকি চূড়ায় কাউকে উঠতেও দিচ্ছে না নিরাপত্তাবাহিনী, ক্যাম্পিং তো দূরের …
Read More »ভূষণার রাজা সীতারামের দেশে: শৈলকুপার পথে
কাদের নেওয়াজের বাড়ি থেকে বের হওয়া মাত্র ভ্যানয়ালা মামা বললেন, ‘মামা এখানে আর একটা পুরানো জমিদার বাড়ি আছে৷ দেখবেন নাকি।’ আমরা ভাবলাম কতদূর আর হবে এই অজ্ঞাতনামা জমিদার বাড়ি। ভ্যানয়ালা মামা নিজেও সে বাড়ির নাম ভাল ভাবে জানে না৷ তবুও একটা রিস্ক নেওয়া যায়। অফ রুট কিছু তো এভাবেই বের …
Read More »ভূষণার রাজা সীতারামের দেশে: কবি কাদের নেওয়াজের বাড়ি
শ্রীপুরের পথে পথে সবুজের সারিবেখেয়ালী কবির আঁখি হল ভারিযেখানে আমি খুঁজে পাই বৃক্ষের শীতলতাসেখানেই কবি কহে গল্প কথা। গল্প গুলো বাড়ি গেছেযাযাবর বলে কি, বলি আমি মিছেশব্দের বুননে গড়ে তুলি শিল্পপরিব্রাজকের ঝুড়িতে ফুরায় না গল্প। বলেন কবি বাংলার রুপের কথাকিংবদন্তি হয়ে থাকবে নতুন রুপকথা। যাব কবি কাদের নেওয়াজের বাড়ি একটু …
Read More »নারিকেল জিঞ্জিরায় জ্যোৎস্না রাত্রি -দ্বিতীয় পর্ব
রাতের খাবার শেষ হতেই দেখলাম জোয়ারের পানি আস্তে আস্তে নেমে যাচ্ছে আর পূর্নিমার আলোয় দৃশ্যমান হচ্ছে বালুকাবেলা, সেখানে কোথাও কোথাও চিকচিক করছে প্রবাল। চাঁদ মামা প্রকাণ্ড একটা আকার নিয়ে চলে এসেছে ঠিক মাথার উপরে, চাঁদের আলোয় ঝলসে যাচ্ছে চারপাশ। ঠিক এরকম রাতে রিসোর্টে বসে থেকে কে সময় অপচয় করতে চায়? …
Read More »ভূষণার রাজা সীতারামের দেশে: বউ ঠাকুরানীর হাট
মাদ্রাসা প্রাঙ্গন থেকে বের হয়ে তিক্ত একটা গরম অনুভব করলাম। আকাশটা মেঘলা মেঘলা। শরতের আকাশে মেঘ জমেছে বৃষ্টির আগমনী বার্তা নিয়ে। মাদ্রাসার পিছনের রাস্তা দিয়ে আমরা এসে পড়লাম জমিদার বাড়ির উলটা দিকের প্রাঙ্গনে। এখান থেকে দেখা যাচ্ছে পুরানো স্থাপনা। তবে বিধিবাম পুরানের মাঝেই যে নতুনের অবস্থান। লাল ইটের স্থাপনা দেখা …
Read More »
ভ্রমনগুরু your travel adviser