হরেকরকম বাজারের কথাই বিভিন্ন জায়গায় শুনে থাকি আমরা। এই যেমন সারা বর্ষাকাল জুড়ে বরিশালের ভাসমান পেয়ারা বাজারের গল্প আর ছবিতে অনলাইন দুনিয়া ভরপুর। ভ্রমণপ্রিয় সকলের কভার ফটো আর প্রোফাইল ফটোতেও পেয়ারা বাজারের রঙ বেরঙের বিভিন্ন ছবি শোভা পায়। আজকে আপনাদের শোনাবো আরেক জনপ্রিয় ফল আনারস এবং জলছত্রে গড়ে উঠা আনারসের …
Read More »স্বরণীয় বাগেরহাট ভ্রমণ
ষাটগম্বুজ মসজিদ, সুন্দরবন, ঘোড়া দীঘি, দুবলার চর সহ অসংখ্য ঐতিহাসিক স্থাপনার জন্য বিখ্যাত বাগেরহাট জেলা। বেশ কয়েকবার যাওয়ার প্রস্তুতি নিয়েও বিভিন্ন কারনে যাওয়া হচ্ছিলো না। তাই গত বছর জানুয়ারি মাসের ১ তারিখে আশিক ভাইয়ের সাথে বাগেরহাট যাওয়ার একটা পাকা প্ল্যান তৈরি করলাম এবার যাবোই যাবো। যেহেতু খান জাহান আলীর স্মৃতি …
Read More »উপকূলীয় এলাকায় নৌভ্রমণে: বরিশাল থেকে লক্ষ্মীপুর
ছোট বেলা থেকেই নদী দেখে বড় হয়েছি,পদ্মার পাড়ের গ্রামে জন্ম আর বেড়ে ওঠা, হয়তো এজন্যই নদীর প্রতি ভালোবাসাটা জন্মেছে ছোটবেলা থেকে। এখনো নদী পার হয়েই বাড়ি যেতে হয়। কুয়াশা ঘেরা ভোর, স্নিগ্ধ সকাল, তপ্ত দুপুরে চিকচিক করা সোনালী রঙ, কিংবা মায়াবী সূর্যাস্তের সাক্ষী হয়ে এখনো নিত্য পাড়ি দেই পদ্মা। তাই …
Read More »রংপুরের তাজ: তাজহাট
দেশের উত্তর পশ্চিমের বিভাগ রংপুর। রংপুরের নামকরণ নিয়ে বেশ কিছু ইতিহাস রয়েছে। নামকরণের ক্ষেত্রে লোকমুখে প্রচলিত আছে যে পূর্বের ‘রঙ্গপুর’ থেকেই কালক্রমে এই নামটি এসেছে। ইতিহাস থেকে জানা যায় যে উপমহাদেশে ইংরেজরা নীলের চাষ শুরু করে। এই অঞ্চলে মাটি উর্বর হবার কারণে এখানে প্রচুর নীলের চাষ হত। সেই নীলকে স্থানীয় …
Read More »মুগ্ধতায় মোড়ানো সাজেক !
সাজেক পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেলো আমাদের । মিজোরামের গাঁ ঘেঁসে অবস্থিত এই পাহাড়ে পা ফেলতেই দুপুরের আকাশে গনগনে সূর্যের তাপ অনুভব করলাম। সূর্যি মামার চকচকে উজ্জ্বল চেহারা আর দূরের মিজোরাম পাহাড় ঠায় দাঁড়িয়েই যেনো আমাদের স্বাগত জানালো। স্বাগতম হে অতিথি আমাদের পাড়ায়। কিন্তু আমরা যে শুনেছি সাজেক মেঘের দেশ …
Read More »৫০০ বছরের ঐতিহ্যবাহী বাঘা মসজিদ
বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন এবং কম কার্বন নির্গমনকারী সবুজ শহর হিসেবে রাজশাহীর খ্যাতি দেশ-বিদেশ ছাড়িয়ে গেছে। রাজশাহী অঞ্চলে ঘোরাঘুরির জন্য আকর্ষনীয় যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো বাঘা মসজিদ। প্রায় ৫০০ বছরের ঐতিহ্য বহন করে কালের স্বাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে সুলতানী আমলের এই ইবাদাতখানা। কর্মব্যস্ততার মাঝে ঢাকা থেকে একদিনের …
Read More »পানকৌড়ি ক্যাফে: হারিয়ে যাওয়া নির্জন গ্রামে
শহুরে যান্ত্রিক জীবনে হাজারো কোলাহলের মাঝে নিত্য পিষ্ট হচ্ছি আমরা। কোথাও বসে আয়েশ করে সকাল কিংবা সন্ধ্যা রাতের খাবার গ্রহনের সাথে নিশ্চুপ নিরিবিলি প্রকৃতি দর্শনের উপায় টুকুও নেই। চারিদিকে কোলাহল, শোরগোল, হট্টগোল। এই যান্ত্রিক কোলাহলময় জীবন কে পাশ কাটিয়ে প্রিয়জন বা বন্ধুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে একটি দিন অথবা একটি বেলা …
Read More »একদিনের শর্ট ট্যুরে শ্রীমঙ্গল
সারা সপ্তাহ অফিস করে ক্লান্ত?সময় নেই দূরে যাওয়ার?ভার্সিটি/কলেজের নিত্য পিষ্ট হচ্ছেন?খুব বেশি খরচের আশংকা কোথাও বেড়াতে যাওয়ার সাহস হচ্ছেনা…? এই সব সমস্যা গুলোকে পাশ কাটিয়ে মাত্র ১ দিনে হাজার টাকার মধ্যেই আপনি ঘুরে আসতে পারবেন, বাংলাদেশের অন্যতম সবুজ অঞ্চলে যার নাম শ্রীমঙ্গল। বর্ষার দিনেই শ্রীমঙ্গলের আসল সৌন্দর্য প্রস্ফুটিত হয়। বর্ষার …
Read More »জমিদার নারায়ন রায়ের স্মৃতিচিহ্ন দেখা ও স্টিমারে পিরোজপুর ভ্রমণ
প্রায় সাড়ে তিনশ বছরেরও বেশি পুরাতন ও অপূর্ব নির্মাণ শৈলীর এ প্রাসাদ ও মন্দির প্রতিষ্ঠা করেন ভাটিয়াল রাজা রুদ্র নারায়ণ রায়। সে সময় ২০০ একর জমিতে নির্মিত হয় ছোট-বড় মিলিয়ে প্রায় ২০০টি ভবন। কিন্তু চরম অবহেলা ও সংরক্ষণের কোনো উদ্যোগ না থাকায় রায়েরকাঠির ঐতিহাসিক রাজবাড়ির মূল্যবান পুরাকীর্তি ধ্বংস হতে চলেছে। …
Read More »রকেট স্টিমারে নদী ভ্রমণ
প্রতিনিয়ত প্রয়োজনের তাগিদে ঘুরে বেড়াচ্ছি দেশ থেকে দেশে শহর থেকে শহরে। মাধ্যম হিসেবে ব্যবহার করছি সড়ক পথের বাস, রেল কিংবা আকাশ পথের বিমান। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কোনভাবেই এড়ানো সম্ভব হয় না। কিন্তু জলযানে দীর্ঘ ভ্রমণেও ক্লান্তি আসেনা, পাশাপাশি নদীর স্নিগ্ধ বাতাস আশেপাশের প্রাকৃতিক দৃশ্যে হৃদয় মনে প্রশান্তি যোগায়। তাই আরামপ্রিয় …
Read More »
ভ্রমনগুরু your travel adviser