ভারত-বাংলাদেশ ট্রেন সার্ভিস

ভারত ও বাংলাদেশের মধ্যে এ পর্যন্ত তিনটি ট্রেন উদ্বোধন হয়েছে। করোনার কারণে ২০২০ সালের ১৫ই মার্চ থেকে বন্ধ আছে দুই দেশের মধ্যকার ট্রেন সার্ভিস। ২৬ ই মার্চ থেকে আবার চলাচল শুরু হবার কথা থাকলে পর্যটক ভিসা বাইরোড/বাই ট্রেন বন্ধ থাকার কারণে শুরু হয়নি এ ট্রেনগুলো। বাংলাদেশ রেলওয়ে আগামী ১৪ই এপ্রিল ২০২২, পহেলা বৈশাখ থেকেই চালু করতে চাচ্ছে এ ট্রেন। পরিবার-পরিজন নিয়ে আরামদায়ক ভ্রমণের জন্য অনেকেই ট্রেনকে বেছে নেন। আসুন জেনে নিই এ তিনটি ট্রেন সম্পর্কে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সবচেয়ে জনপ্রিয় ট্রেন মৈত্রী এক্সপ্রেস। ছবি সবুজ খান
মৈত্রী এক্সপ্রেস (ঢাকা-কোলকাতা-ঢাকা): ভারত-বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ট্রেন মৈত্রী এক্সপ্রেস। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কোলকাতা স্টেশন (চিতপুরের) মধ্যে চলাচল করে এ ট্রেন। ট্রেনের জন্য বাই ট্রেন গেদে পোর্ট নির্বাচন করতে হয়। ঢাকায় ক্যান্টনমেন্ট স্টেশনে ও কলকাতার কোলকাতা স্টেশনে ইমিগ্রেশন সম্পন্ন হয়। ভিসা পাওয়ার আগ পর্যন্ত ট্রেনের টিকেট কাটা যাবেনা। টিকেট পাওয়া যায় বাংলাদেশে কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশনে এবং ভারতের ফেয়ারলী প্যালেস ও কোলকাতা স্টেশনে।
ভাড়া: এসি চেয়ার/স্নিগ্ধা ২,৫০০ টাকা ও এসি সিট/বার্থ ৩,৪০০ টাকা। এর মধ্যে ট্রাভেল ট্যাক্স অন্তর্ভূক্ত। ১-৫ বছরের শিশুদের ৫০% ভাড়া লাগবে। সময়সূচী: ঢাকা থেকে ছাড়ে সকাল ৮:১৫ মিনিটে, কোলকাতা থেকে ছাড়ে সকাল ৭:১০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। ঢাকা হতে ছাড়ে প্রতি শুক্রবার, শনিবার, রবিবার, মঙ্গলবার ও বুধবার। কোলকাতা হতে ছাড়ে প্রতি শুক্রবার, শনিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার। যাওয়ার টিকে কাটা যাবে ২৯ দিন আগে আর আসার টিকেট চার দিন আগে কাটা যাবে।
গতবছর উদ্বোধন হওয়া মিতালী এক্সপ্রেস। ছবি নেহাল

মিতালী এক্সপ্রেস (ঢাকা-নিউ জলপাইগুড়ি-ঢাকা): মূলত দার্জিলিং-সিকিমের জন্য জনপ্রিয় পর্যটন গন্তব্যের চালু হতে যাচ্ছে এ ট্রেন। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল কবে এ ট্রেন। ট্রেনের জন্য বাই ট্রেন  ফুলবাড়ী পোর্ট নির্বাচন করতে হবে। ঢাকায় ক্যান্টনমেন্ট স্টেশনে ও শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে ইমিগ্রেশন সম্পন্ন হবে। ভিসা পাওয়ার আগ পর্যন্ত ট্রেনের টিকেট কাটা যাবেনা। টিকেট পাওয়া যায় বাংলাদেশে কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশনে এবং ভারতের ফেয়ারলী প্যালেস ও নিউ জলপাইগুড়ি স্টেশনে।

ভাড়া: এসি চেয়ার ২,৭০৫ টাকা ও এসি সিট ৩,৮০৫ টাকা ও এসি  বার্থ ৪,৯০৫ টাকা। এর মধ্যে ট্রাভেল ট্যাক্স অন্তর্ভূক্ত। সময়সূচী: ঢাকা থেকে ছাড়ে রাত ৯:৫০ মিনিটে, নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে রাত ১১:৪৫ মিনিটে (ভারতীয় সময়)।  নিউজলপাইগুড়ি ছাড়বে- রবিবার ও বুধবার।  ঢকা ক্যান্টনমেন্ট ছাড়বে- সোমবার ও বৃহস্পতিবার।

খুলনা – কোলকাতার মধ্যে চলাচল করে বন্ধন এক্সপ্রেস ছবি লেখক

বন্ধন এক্সপ্রেস (খুলনা-কলকাতা-খুলনা): খুলনা থেকে কলকাতা চলাচল করে বন্ধন এক্সপ্রেস। খুলনা স্টেশন থেকে কলকাতা স্টেশন (চিতপুরের) মধ্যে চলাচল করে এ ট্রেন। ট্রেনের জন্য বাই ট্রেন পেট্রোপোল পোর্ট নির্বাচন করতে হয়। বাংলাদেশের অংশে বেনোপোল স্টেশনে ও ভারতের অংশে কলকাতার কলকাতা স্টেশনে ইমিগ্রেশন সম্পন্ন হয়। ভিসা পাওয়ার আগ পর্যন্ত ট্রেনের টিকেট কাটা যাবেনা। টিকেট পাওয়া যায় খুলনা রেলস্টেশনে এবং ভারতের ফেয়ারলী প্যালেস ও কলকাতা স্টেশনে।

ভাড়া: এসি চেয়ার/স্নিগ্ধা ১,৫০০ টাকা ও এসি সিট/বার্থ ২,০০০ টাকা। এর মধ্যে ট্রাভেল ট্যাক্স অন্তর্ভূক্ত। সময়সূচী: খুলনা থেকে ছাড়ে দুপুর ১:৩০ মিনিটে, কলকাতা থেকে ছাড়ে সকাল ৭:১০ মিনিটে। খুলনা হতে ছাড়ে প্রতি রবিবার ও বৃহস্পতিবার। কোলকাতা হতে ছাড়ে প্রতি রবিবার ও বৃহস্পতিবার

ফিচার ছবি সবুজ খান

About Muhammad Hossain Shobuj

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স শেষ করে পরবর্তীতে আইবিএ থেকে এক্সিকিউটিভ এমবিএ করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি উন্নয়ন সংস্থায় কাজ করেন। লেখালেখিটা শখের কাজ, ঘোরাঘুরিও। এ পর্যন্ত দেশের ৬৩ টি জেলা ও ১২ দেশে ঘুরেছেন।

Check Also

পাসপোর্ট জমা না রেখে আবেদন করা যাবে ভারতীয় ভিসার জন্য

ভারতের ভিসা প্রক্রিয়ায় শেষ করতে বেশি সময় লাগার কারণে এখন থেকে ভিসার আবেদন পত্র জমা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *