করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর ২৬ ই মার্চ থেকে চালু হবার কথা ছিলো বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলকারী আন্তদেশীয় তিনটি ট্রেন। এ ব্যপারে বাংলাদেশ রেলওয়ে চিঠিও দিয়েছিলো ভারতের রেলওয়েকে। কিন্তু পর্যটক ভিসা বাইরোড/বাই রেইল চালু না থাকায় এখুনি চালু হচ্ছেনা এই ট্রেন। ২০ই মার্চ ২০২২ রোববার আন্ত:মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে আগে দুটি ট্রেন চলাচল করতো। এ দুটি হচ্ছে ঢাকা-কলকাতা ঢাকা রুটে মৈত্রী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা-খুলনা রুটে বন্ধন এক্সপ্রেস। এরপর ঢাকা-নিউজলপাইগুড়ি-ঢাকা রুটে আরো একটি নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত হয় গতবছর। মিতালী এক্সপ্রেস নামে এই ট্রেনটি উদ্বোধন হলেও এখন পর্যন্ত যাত্রী নিয়ে চলাচল শুরু করেনি। ২০২০ সালে করোনার শুরুর দিকে বন্ধ করে দেয়া হয় মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস।
সারা বিশ্বব্যাপী করোনার প্রকোপ কমতে শুরু করার পর বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে এ তিনটি ট্রেন আবার চালুর সিদ্ধান্ত নেয়া হয়। ২৬ই মার্চ থেকে সবগুলো ট্রেন চালু হবার কথা ছিলো। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানিয়েছেন আন্ত:মন্ত্রণালয়ের সভায় ট্রেন চালুর ব্যপারে সিদ্ধান্ত নেয়া যায়নি। মূলত ভারত সড়কপথে পর্যটক ভিসা না দেয়াতে এখুনি চালু করা যাচ্ছেনা এই ট্রেনগুলো।
দীর্ঘদিন বন্ধ থাকার পর গত নভেম্বর ২০২১ থেকে পর্যটন ভিসা পুণরায় চালু করে ভারত। কিন্তু সে ভিসা শুধুমাত্র বাই এয়ারে দেয়া হচ্ছে। এখন বাই রোডে ভিসা চালু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে চিঠি দিবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। উল্লেখ্য করোনার আগে ভারতে সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক যেতো বাংলাদেশ থেকে।
আপডেট: নতুন সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে পহেলা এপ্রিল বা ১৪ ই এপ্রিল। এর মধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি আসলে এ সময় চলাচল শুরু হতে পারে এ তিনটি ট্রেনের।
ছবি লেখক
ভ্রমনগুরু your travel adviser
3 comments
Pingback: ভারত-বাংলাদেশ ট্রেন সার্ভিস - ভ্রমনগুরু
Pingback: অবশেষে চালু হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যকার তিন ট্রেন - ভ্রমনগুরু
Pingback: অবশেষে চালু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিনটি ট্রেন