মিশন হিমালয়া -২০১৯ এর বিজয়ী ঘোষণা

১২  অক্টোবর ২০১৯ তারিখে সকাল ১০ টায়, রোপফোর (Rope4) আউটডোর এডুকেশন, আনুষ্ঠানিকতার মাধ্যমে ‘মিশন হিমালয়া ২০১৯’ এর  তিনজন বিজয়ীর নাম ঘোষণা করে বাংলাদেশ পর্যটন করপোরেশনে। 

বিজয়ীদের সাথে Rope4 টিম। ছবি: Rope4

উক্ত অনুষ্ঠানে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অরিরিক্ত সচিব, আখতারুজ্জামান খান কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং  ‘মিশন হিমালয়া ২০১৯’ কার্যক্রমটির সাফল্য কামনা করেন। এছাড়া বাংলাদেশের পর্বতারোহণ প্রশিক্ষক মীর শামছুল আলম বাবু,  স্কুবা ডাইভিং ইন্সট্রাক্টর মুজিবুর রহমান, কালপুরুষ অপু, আহমেদ রিয়াজ এবং কার্যক্রমটির সাথে জড়িত সকল সহযোগী প্রতিষ্ঠানের সদস্যও উপস্থিত ছিলেন।     

অডিশন ক্যাম্প। ছবি: Rope4

‘মিশন হিমালয়া ২০১৯’ কার্যক্রমের সাথে শুরু থেকেই সহযোগিতা করেছে, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং লিভিং উইথ ফরেস্ট। দ্যা ডেইলি স্টার ছিল কার্যক্রমের মিডিয়া পার্টনার। এছাড়া আরও অনেক শুভাকাঙ্ক্ষীগণ এই প্রচেষ্টাকে পর্দার আড়াল থেকে অনুপ্রাণিত করে আসছেন।   

অডিশন ক্যাম্পের বিচারক প্যানেল। ছবি: Rope4

রোপফোর (Rope4) আউটডোর এডুকেশন ইতিবাচক রোমাঞ্চ কার্যক্রম মাধ্যমে যুব উন্নয়নের কাজ করে থাকে।  তরুণ প্রজন্ম তাদের বিনোদন এবং অবসর সময়ে প্রযুক্তির উপর অত্যন্ত নির্ভরশীল; দুর্ভাগ্যবশত, অনেকে নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে  (উদাহরণস্বরূপ মাদকদ্রব্য) যায়। ফলশ্রুতিতে তাদের শারীরিক বিকাশ বাঁধাগ্রস্ত হয়। যুব সমাজকে সুস্থ জিবনধারায় অনুপ্রাণিত করার লক্ষে রোপফোর (Rope4) পর্বতারোহণ বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ ও অভিযানের আয়োজন করে থাকে।      

ট্রেনিং ক্যাম্প চলাকালীন। ছবি: Rope4

‘মিশন হিমালয়া ২০১৯’ শীর্ষক কার্যক্রমটি বাংলাদেশের তরুণদেরকে উন্নয়নের জন্য স্বাস্থ্যকর জীবনধারায় অনুপ্রাণিত করবে, এর মাধ্যমে তরুণরা তাদের লুকানো শারীরিক শক্তি ও প্রকৃতির প্রতি ভালবাসা আবিষ্কার করতে পারবে। রোপফোর (Rope4) প্রতিবছর এই কার্যক্রমটির ধারাবাহিকতা বজায় রাখবে বলে আয়োজকরা জানিয়েছেন ।  

ট্রেনিং ক্যাম্প চলাকালীন। ছবি: Rope4

এই কার্যক্রমের আওতায়, বাংলাদেশ পর্যটন করপোরেশনে একটি অডিশনের আয়োজন করা হয় যাতে ৬৮ জন আগ্রহী অংশগ্রহণ করে। বাছাইকৃত ২৫ জন অংশগ্রহণকারী বাংলাদেশ বন বিভাগের অধীনে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে একটি ৪ দিনব্যাপী ‘অভিযানের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ’ ক্যাম্পে অংশগ্রহণ করে।

ট্রেনিং ক্যাম্প চলাকালীন। ছবি: Rope4

সেরা ৩ জনকে নেপালের ইয়ালা পাহাড়ে অভিযানের জন্য পুরুস্কৃত করা হয় যা ১৭ নভেম্বর তারিখে শুরু হবে। ৫ সদস্য বিশিষ্ট এই অভিযানের সম্পূর্ণ খরচ রোপফোর (Rope4) আউটডোর এডুকেশন বহন করবে।   

মিশন হিমালয়া-২০১৮, ইয়ালা পিকে Rope4। ছবিঃ Rope4

রোপফোর (Rope4) এর প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মাহি এবং মারুফা হক যুব সমাজকে পর্বতারোহণের মাধ্যমে স্বাস্থ্যকর জীবনধারায় অনুপ্রাণিত করতে বদ্ধ পরিকর। 

Rope4 এর ফেসবুক পেজে মিশন হিমালয়া ২০১৯ এর সকল আপডেট পাওয়া যাবে। https://www.facebook.com/rope4bd/

ফিচার ছবি: Rope4

তথ্য: প্রেস বিজ্ঞপ্তি

About Jewel Rana

Check Also

হানিমুনের জন্য দেশের সেরা কিছু গন্তব্য

বিয়ের আগে মানুষের মাথায় প্রথম চিন্তাটা আসে মধুচন্দ্রিমা কোথায় করবে। অনেক নব-দম্পতি ভ্রমণগুরু পেইজে মেসেজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *