নেপালের ইয়েতি এয়ারলাইন্সের বিমান ৭২ জন নিয়ে বিধ্বস্ত: সবার প্রাণহাণীর আশংকা

আজ সকালে নেপালের রাজধানী কাঠমুন্ডু থেকে ছেড়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি এটিআর ৭২ বিমান পোখারা যাওয়ার সময় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কাঠমুন্ডু পোস্ট। বিমান সংস্থাটির মুখাত্র সুদর্শন বারতৌলা জানিয়েছেন বিমানে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। স্থানীয় সময় সকাল ১০:৩৩ বিমানটি কাঠমুন্ডু থেকে রওনা দেয়। গন্তব্যের খুব কাছে পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর ও অভন্তরীণ বিমাবন্দরের মাঝের পাহাড়ে আছড়ে পড়ে বিমানটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় পাহাড়ের গায়ে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ ঝুলে আছে। উদ্ধারকর্মীরা বিমানে ছড়িয়ে পড়া আগুন নিভানোর চেষ্টা করছেন। নেপালের গণমাধ্যম জানিয়েছে দূর্ঘটনাস্থল থেকে ৩০ টি মৃতদেহ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। কোন যাত্রী বা ক্রুর বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

About ভ্রমণগুরু ডেস্ক

Check Also

বিশ হাজার ফুট উচ্চতার আইল্যান্ড পর্বতে এক সাথে পাঁচ বাংলাদেশী

প্রথম বারের মত বাংলাদেশী ৫ জনের একটি বিশাল দল নিয়ে হিমালয়ের আইল্যান্ড পিক (৬১৬৫ মিটার/ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *